গফরগাঁওয়ে নানা বাড়িতে বেড়াতে গিয়ে ১১ বছরের শিশুর সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা, থানায় মামলা
গফরগাঁওয়ে নানা বাড়িতে বেড়াতে এসে শিশু নির্যাতন, থানায় মামলা STV BD NEWS ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের উত্তর হারিনা গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসা ১১ বছরের এক শিশুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। গত শনিবার বিকেলে এই ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা গেছে। পরে সোমবার রাতে শিশুটির নানা বাদী হয়ে পাগলা থানায় মামলা করেন। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম আজ ২৯ সেপ্টেম্বর দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। শিশুটিকে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র: পাগলা থানা পুলিশ