বিমানবন্দরে পাখি তাড়াতে গু*লি লাগল পরিচ্ছন্নতা কর্মীর গ্যায়
বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের গু*লি, লাগল পরিচ্ছন্নকর্মীর গায়ে ঢাকা, ২৭ সেপ্টেম্বর: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে গিয়ে আনসার সদস্যের ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরের রানওয়ে এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রানওয়েতে পাখির ঝাঁক দেখে দায়িত্বরত আনসার সদস্য শটগান দিয়ে গুলি করেন পাখি তাড়ানোর জন্য। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই গুলির ছররা পাশে কর্মরত এক পরিচ্ছন্নকর্মীর শরীরে লাগে। আহত অবস্থায় তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার পিঠে ও কোমরে ছররা গুলি লেগেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। পাখি তাড়ানোর জন্য শটগান ব্যবহার করা হয়, তবে সতর্কতার অভাব ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আনসার সদস্যকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে তদন্ত শুরু করা হয়েছে। বিমানবন্দরে বার্ড হিট এড়াতে নিয়মিত গুলির শব্দ করে পাখি তাড়ানো হয়, তবে এতে নিরাপত্তা প্রোটোকল মানা হয়নি...