রাজধানীজুড়ে আতঙ্ক: মিরপুর-বাড্ডা-মাতুয়াইলে বাসে আগুন
রাজধানীজুড়ে আতঙ্ক: মিরপুর, বাড্ডা ও মাতুয়াইলে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ডেস্ক রিপোর্ট, শেখ টিভি: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ এবং যাত্রীবাহী ও স্টাফ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলা এই সিরিজ নাশকতায় নগরবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিরপুর ও বাড্ডায় বাসে অগ্নিসংযোগ শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মিরপুর-১ ওভারব্রিজের নিচে ‘অভিজাত পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে প্রথম আগুন দেওয়ার চেষ্টা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাসের পেছনের সিটে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এরপর সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীতে ‘শিকড় পরিবহন’ -এর একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটে । এর ঠিক কিছুক্ষণের মধ্যেই রাত ৭টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে রাস্তার পাশে পার্কিং করে রাখা ‘আলিফ এন্টারপ্রাইজ’ -এর একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা । এছাড়া আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মিরপুরের পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডে পার্...