পোস্টগুলি

CoU News লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আইফোনের জন্য খুন: কুবি শিক্ষকের ছেলে হ*ত্যা, গ্রেপ্তার ৪

ছবি
  আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে কুবি শিক্ষকের ছেলেকে পরিকল্পিত হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৪ কুমিল্লা প্রতিনিধি, শেখ টিভি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই কিশোরকে সুপরিকল্পিতভাবে নির্জন পাহাড়ে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মূল পরিকল্পনাকারীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামির বাড়ি থেকে লুণ্ঠিত আইফোনটিও উদ্ধার করা হয়েছে。 নিখোঁজের ২০ ঘণ্টা পর পাহাড় থেকে মরদেহ উদ্ধার পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোনটি নিয়ে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। দীর্ঘ ২১ ঘণ্টা খোঁজাখুঁজির পর, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ির দক্ষিণ সানন্দা এলাকার লালমাই পাহাড়ের এক নির্জন জঙ্গল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ...