ব্রিকসের পর একাধিক বিশ্বনেতা অসন্তুষ্ট, যা বলছে ভারত
ব্রিকসের পর একাধিক বিশ্বনেতা অসুস্থ? যা বলল ভারতের বিদেশ মন্ত্রণালয়
নয়াদিল্লিতে ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন শেষে সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়ে যে, সম্মেলনে যোগ দেওয়ার পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন।
এই গুজবের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেক টিম বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, খবরটি সম্পূর্ণ ভুয়া। তারা লিখেছে, "Fake Alert! বিভ্রান্তিকর পোস্ট থেকে সতর্ক থাকুন।"
গুজবটি মূলত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে ঘিরে ছড়ায়। তার দফতর জানিয়েছে, ৭৩ বছর বয়সী প্রেসিডেন্ট চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন, তবে এর সাথে ব্রিকসের কোনো সম্পর্ক নেই।
এদিকে এবারের সম্মেলনের মূল আকর্ষণ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক। ৭ বছর পর তাদের এই বৈঠক অনুষ্ঠিত হলো।
বৈঠকে মোদি বলেন, "সীমান্তে শান্তি ও স্থিতিশীলতাই ভারত-চীন সম্পর্কের মূল ভিত্তি।
জবাবে শি জিনপিং বলেন, "চীন ও ভারত প্রতিদ্বন্দ্বী নয়, আমরা পরস্পরের অংশীদার।"
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ও বৈশ্বিক অস্থিরতার মাঝে এবারের ব্রিকস সম্মেলন ভারতের কূটনৈতিক সাফল্য।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত দেন
সত্যের পথে সবসময়