6 মাসে আকাশে পথে থেকে 400 কোটি আয়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
RIDOYE BANGLADESH
BREAKING NEWS
ছয় মাসে আকাশপথ থেকে প্রায়
৪০০ কোটি টাকা আয়
নতুন রাডারে বদলে গেল বাংলাদেশের আকাশসীমার চিত্র
✈️ ঢাকায় বসেছে অত্যাধুনিক রাডার! এখন বাংলাদেশের আকাশে ঢুকলেই দিতে হবে রাজস্ব — শেষ হলো ৪০ বছরের পরনির্ভরশীলতা!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুখবর! নবনির্মিত অত্যাধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) টাওয়ার এবং পূর্ণাঙ্গ রাডার ব্যবস্থা চালুর পর পাল্টে গেছে দেশের এভিয়েশন খাতের চিত্র।
কিভাবে এলো এই টাকা?
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) এর তথ্য অনুযায়ী, পুরোনো জীর্ণ রাডারের কারণে বঙ্গোপসাগর সংলগ্ন আকাশসীমার বড় অংশ নজরদারির বাইরে ছিল। বিদেশি বিমান বাংলাদেশের আকাশ ব্যবহার করলেও ফি আদায় হতো না।
২০২৬ সালের এপ্রিলে নতুন ATM এবং CNS সিস্টেম চালুর পর সব বদলে যায়। এখন আকাশসীমা পুরোপুরি নিজেদের কব্জায়।
• ২০২৪ (জানু-মে): ২৬৬ কোটি ২৯ লাখ
• ২০২৫ (জানু-মে): ৩২১ কোটি ৪১ লাখ
• ২০২৬ (জানু-মে): ৩৪৮ কোটি ৯২ লাখ টাকা
মাত্র ২ বছরে বেড়েছে ৮২ কোটি টাকা!
"নতুন রাডার ব্যবস্থার কারণে আকাশসীমায় নজরদারি বাড়ানো সম্ভব হয়েছে। ফলে আগে যেসব উড়োজাহাজের ওভারফ্লাই ফি থেকে আয় করা সম্ভব হতো না, সেখান থেকেও রাজস্ব আসছে।"
— গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ, নির্বাহী পরিচালক, শাহজালাল বিমানবন্দর
ইথিওপিয়ান এয়ারলাইন্স, ফিটস এয়ার ও রিয়াদ এয়ার সহ নতুন এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট শুরু করায় আয় আরও বাড়ছে।
রিপোর্ট: PROTHOM KHOBOR STV | RIDOYE BANGLADESH
www.prothomkhoborstv.com
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

আলহামদুলিল্লাহ্
উত্তরমুছুনসুন্দর পোস্ট
উত্তরমুছুনচমৎকার
উত্তরমুছুনচমৎকার
উত্তরমুছুন