আকাশ থেকে আছড়ে পরলো সামরিক বাহিনীর বিমান সব আরোহী নিহ*ত


BREAKING ৭ অক্টোবর ২০২৬
বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত

বিমান বিধ্ব'স্ত, সব আরোহী নি'হত

প্রথম খবর এসটিভি ডেস্ক | আন্তর্জাতিক ডেস্ক | আপডেট: ৭ অক্টোবর ২০২৬

নাইজেরিয়ায় ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ান বিমানবাহিনীর একটি ATR-42 মডেলের বিমান বেনিন সিটি থেকে অর্থনৈতিক রাজধানী লাগোসে রুটিন মিশনে যাচ্ছিল।

দেশটির বিমান চলাচল বিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টা ১৩ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উপকূলীয় শহর ইগবোকোদার কাছে একটি নৌ-ঘাঁটির পাশে নদীর কাছে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। তিনি বিমানবাহিনীকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিমানটিতে ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। এটি সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে অন্যতম।

#বিমান_দুর্ঘটনা #নাইজেরিয়া #আন্তর্জাতিক
STV RIDOYE BANGLADESH | Prothomkhoborstv.blogspot.com

 

মন্তব্যসমূহ

সর্বাধীক পঠিত

গফরগাঁওয়ের জনপ্রিয় তথ্য ও সংবাদ মাধ্যম Gafargaon News

রাজধানীর ৬ স্থানে ১০টি ক*কটেল বিস্ফোরণ, আতঙ্কে রাজধানীবাসী

রাজধানীর দিন দুপুরে আদাবরে বাড়ি দখলের চেষ্টা সিসিটিভি ফুটেস ভাইরাল

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের | ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিমানবন্দরে পাখি তাড়াতে গু*লি লাগল পরিচ্ছন্নতা কর্মীর গ‍্যায়

আইফোনের জন্য খুন: কুবি শিক্ষকের ছেলে হ*ত্যা, গ্রেপ্তার ৪