ইরানের শক্তির উৎস নামাজ: মোজতবা খামেনি
ইরানের শক্তির উৎস নামাজ: মোজতবা খামেনি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | PROTHOM KHOBOR TV
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি বলেছেন, ইরানের শক্তির মূল উৎস হলো নামাজ ও আল্লাহর প্রতি বিশ্বাস।
সম্প্রতি এক ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপের মুখেও ইরান যে টিকে আছে, তার পেছনে রয়েছে জনগণের ঈমান ও নামাজের শক্তি।
"আমরা পারমাণবিক অস্ত্র বা অর্থনৈতিক শক্তির উপর ভরসা করি না, আমরা ভরসা করি মহান আল্লাহর উপর। আর আল্লাহর সাথে সম্পর্কের প্রধান মাধ্যম হলো নামাজ।" - মোজতবা খামেনি
ইরানের রাজনীতিতে মোজতবা খামেনি বেশ প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র। তার এই বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
সূত্র: বাংলাভিশন


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত দেন
সত্যের পথে সবসময়